দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

পাঁচ দফা দাবি বাস্তবায়নে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ

দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ১১:০১:০৬ অপরাহ্ন

দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

ছবি:সংগৃহীত


পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ। তিনি বলেছেন, মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমানে পরিবহন শ্রমিকরা প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দেওয়া হচ্ছে। একজন চালক সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করেন। অথচ একটি মামলায় পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এ ধরনের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে পরিবহন শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবেন।

জাকারিয়া আহমদ আরও ঘোষণা দেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি (রেজি. নং-২৭৮৫), সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭) এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোট (রেজি. নং-২০৯৭)-এর সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে রাজা আহমদ ও এম বরকত আলী যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ-সভাপতি বদরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, কামালবাজার উপ-পরিষদ ২০৯৭-এর সভাপতি জমির উদ্দিন ও সবুজ মিয়া।

এ ছাড়া ৭০৭-এর কেন্দ্রীয় সদস্য আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল ও সিতাব আলী; হযরত শাহজালাল উপ-পরিষদের সভাপতি মো. রাইমুল ইসলাম; মুক্তিযোদ্ধা উপ-পরিষদ ৭০৭-এর সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ; টিলাগড় উপ-পরিষদের সাবেক সভাপতি নুর ইসলাম, পীরের বাজারের সভাপতি নেছার আহমদ, বালুচরের সভাপতি আলী হোসেন এবং শাহী ঈদগাহের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো-

১. ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ।

২. সিলেট জেলা ও মহানগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা।

৩. সিলেটের শোরুম থেকে কেনা সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন প্রদান এবং পুলিশি দায়িত্ব পালনের সময় জ্বালানি ও চালকের খাবার খরচ দেওয়া।

৪. সিলেট জেলা ও মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা।

৫. ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তাদের হয়রানি এবং বিআরটিএ সিলেট কার্যালয়ের হয়রানি বন্ধ করা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল