জগন্নাথপুরে ২১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ২১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ১০:০১:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ২১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ দিন ধরে মেহেদী হাসান (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গত ৩০ মে ওই মাদ্রাসা ছাত্রের বাবা জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন মুন্না থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ মেহেদী হাসান টি.এম হিফজুল কুরআন একাডেমি’র হিফজ শাখার ছাত্র। মেহেদীর বাবা মনির হোসন মুন্না জানান, গত ১৩ মে সকাল মাদ্রাসায় যাওয়ার পথে মেহেদী নিঁখোজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে আমরা কাজ করছি।

এম সি