ছবি : নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাচন পরবর্তী জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে আওয়ামীলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ জুন বিকেলে খিদ্রাকাপন গ্রামের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী,প্রবাসী কমিউনিটি নেতা মাহমুদ আলীর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোঃ উকিল আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক বলেন, মানুষের সাথে চলাফেরা ও রাজনীতির সময় অনেক দীর্ঘ। অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। রাজনীতিতে টিকে থাকতে লড়াই করতে হয়েছে। এতে ভুলভ্রান্তিও থাকতে পারে। অনেকেই বিভিন্ন ভাবে বিভ্রান্ত হয়ে দিক-বিদিক ছুটা-ছুটি করছেন, কিন্তু সকলই আমরা এক কাতারের লোক।একই আদর্শ লালন করে থাকি। সবশেষে আমরা এক জায়গায় মিলিত হই। লক্ষ্য একটাই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়া। আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। আমাদের বিপদগামী করতে লোকের অভাব নেই। আমরা সতর্ক থাকতে হবে।নির্বাচন রাজনীতির একটি অংশ। নির্বাচনে হার- জিত অবশ্যই আছে। এজন্য হাল ছেড়ে দেয়ার কিছু নয়।
তিনি বলেন,ছাতক-দোয়ারাবাজার আওয়ামীলীগের একটি উর্বর অঞ্চল। দু'উপজেলায় আওয়ামী লীগের পক্ষে জনমত ও জনসমর্থন রয়েছে পর্যাপ্ত। ফলে যে কোন প্রতিকুল পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিজয় ঠেকানো সম্ভব হবে না। ছাতক-দোয়ারাবাজার আওয়ামীলীগের ঘাটি হলেও বেশ চক্রান্ত হয়েছে এখানে। স্বাধীনতা পরবর্তী ১৯৯৬ সালে এ আসনে প্রথম নৌকার বিজয় সূচিত হয় তারই মাধ্যমে। ১৯৯১ সাল থেকে বর্তমান পর্যন্ত পূর্ণ বিশ্বাস রেখেই আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা তার হাতে বার-বার নৌকার মনোনয়ন তুলে দিয়েছেন।প্রতিবারই রাজনৈতিক প্রতিপক্ষরা তার বাঁধা হয়ে দাঁড়ালে,ছাতক-দোয়ারার জনগণ তাদেরকে সফল হতে দেয়নি। ছাতক-দোয়ারার সর্বস্থরের মানুষ তাকে হেট্রিক বিজয় সহ ৫ বার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।
এমপি মানিক আরো বলেন,সঙ্গ দুষে অনেকই ভুল বুঝে তার কাছ থেকে দীর্ঘদিন দুরে ছিলো। ভালোবাসা দিয়ে একে-একে সবাইকে কাছে টেনে এনেছেন তিনি। এসময় নির্বাচনে পরাজিত মাহমুদ আলীকে বুকে জড়িয়ে ধরে এখন থেকে সূখে-দুঃখে মাহমুদ আলীকে নিজের সন্তানের মতো দেখে রাখবেন বলে তার পিতা হাজী মোঃ উকিল আলীকে সান্তনা দেন। স্থানীয় বক্তাদের দাবির প্রেক্ষিতে এমপি মানিক বলেন,জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।
সভা শুরুতে স্বাগত বক্তব্য দিতে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মাহমুদ আলী বলেন,দীর্ঘদিন তিনি রাজনৈতিক ভাবে অন্ধকারে ছিলেন। তার ভুলকে পেছনে ফেলে জীবনের বাকী পথটুকু মুহিবুর রহমান মানিক এমপির পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করে যাবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, জিপি এড. রাজ উদ্দিন,সিলেট সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু,ছাতক উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ,দিরাই উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রদীপ রায়,ছাতক পৌর সভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী,উত্তরখুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন,জাউয়াবজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুস শহিদ, বীর মুক্তিযোদ্ধা রফিজুর রহমান,ব্যবসায়ী আছাদুর রহমান আছাদ, যুবলীগ সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় আনিসুর রহমান চৌধুরী সুমন, মোশাহিদ আলী, ইশতিয়াক রহমান তানভীর, সাদমান মাহমুদ সানি,রইছ আলী মেম্বার, আব্দুল কুদ্দুস সুমন মেম্বার,কুহিন চৌধুরী, জয়নাল আবেদীন, সোহেল আহমদ মেম্বার, মঞ্জুর আলম,দেলোয়ার হোসেন চয়ন,আজিজুর রহমান শান্ত মেম্বার,খায়রুল হুদা,আব্দুল্লাহ আল সনি সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম সি




