ছবি: নিজস্ব
৫ জুন প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন। প্রচারণার বাকী আর মাত্র ক’দিন। নির্বাচনকে ঘিরে ভোটারদের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়াচ্ছেন ১৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চুড়ান্ত হয়েছেন ২ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- দোয়াত কলম প্রতীকে মো. গিয়াস উদ্দিন তালুকদার, আনারস প্রতীকে প্রবীর বিজয় তালুকদার দেবল, ঘোড়া প্রতীকে রয়েছেন সজল কান্তি সরকার, কাপ-পিরিচ প্রতীকে সাইদুর রহমান, মোটরসাইকেল প্রতীকে রয়েছেন আব্দুর রাজ্জাক, চিংড়ি মাছ নিয়ে রয়েছেন বরুণ কান্তি দাস গুপ্ত, শালিক পাখি নিয়ে আব্দুল আওয়াল মিছবাহ ও হেলিকপ্টার প্রতীকে নুরুল ইসলাম।
নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চতুর্মুখী ভোটের লাড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আলোচিত চার প্রার্থীর মধ্যে রয়েছেন মো. গিয়াস উদ্দিন তালুকদার, প্রবীর বিজয় তালুকদার দেবল, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া ও মো. সাইদুর রহমান।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকমর্ী দোয়াত কলম প্রতীকে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন তালুকদারের সমর্থনে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনারস প্রতীকে রয়েছেন প্রবীর বিজয় তালুকদার দেবল। তিনি সদর ইউপির চেয়ারম্যান ছিলেন। উপজেলা নির্বাচন করতে গিয়ে ইউপি চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছেন। তার সাথে স্থানীয় নেতাকমর্ীদের কম দেখা গেলেও সাধারণ ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন বলে ভোটারদের সাথে কথা বলে জানা যায়।
এদিকে, মোটরসাইকেল প্রতীকে ভোটে লড়াইয়ে আছেন মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া। নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনিও। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি’র বড় ভাই হিসেবে রয়েছে পরিচিতি। তার সঙ্গে নেতৃবৃন্দের মধ্যে সাবেক উপজেলা আওয়ামী লীগ কয়েক নেতা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীও কাজ করছেন।
অন্যদিকে, কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. সাইদুর রহমানের রয়েছেন। একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। লোকমুখে ভূইয়া পরিবার ও সাইদুর পরিবারের মধ্যে রয়েছে নির্বাচনী ব্যাপক প্রতিযোগিতা। কেউ কাউকে ছাড় দেননা কোনো সময়ই।
হেভিওয়েট চার প্রার্থীরই মধ্যনগর উপজেলা সদরে রয়েছে আলাদা নির্বাচন পরিচালনার জন্য অস্থায়ী কার্যালয়।
মো. গিয়াসউদ্দিন তালুকদারের দোয়াত কলমের সমর্থক মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সাথে আলাপকালে তিনি বলেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার সাংগঠনিক মানুষ। সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন আওয়ামী রাজনীতিতে। আমাদের প্রয়োজন সকলে তাকে সহযোগিতা করা। সেই ধারাবাহিকতায় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ একযোগে কাজ করে যাচ্ছি। বিজয় আমাদেরই হবে আশা করছি।
প্রবীর বিজয় তালুকদার দেবলের আনারস প্রতীকের সমর্থক দুগনই গ্রামের মো. আবুল কাশেম ও বিছড়াকান্দা গ্রামের মো. রুবেল মিয়া বলেন, এখন পর্যন্ত সাধারণ জনগণের মাঝে প্রবীর বিজয় তালুকদার দেবল এগিয়ে আছেন। বিজয় ইনশাআল্লাহ তারই হবে।
মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া’র মোটরসাইকেল প্রতীকের সমর্থক মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, আমার প্রার্থী আব্দুর রাজ্জাক ভূইয়া। তিনিসহ তার পারিবারিক ইতিহাস ঐতিহ্য সমাজের জনকল্যাণমুখী, কার্যক্রমে এলাকার সাধারণ মানুষের মনজয় করে নিয়েছেন। এরইমধ্যে একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সহযোগিতা করছেন। ৫ জুন সকলের ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।
মো. সাইদুর রহমানের কাপ-পিরিচ প্রতীকের সমর্থক চামরদানী গ্রামের মো. লুৎফুর রহমান বলেন, সাইদুর ভাই আমাদের তৃণমুল মানুষের মনে ঠাই করে নিয়েছেন। আগেও জনপ্রতিনিধিত্ব করেছেন। বিপদে সাইদুর ভাই আমাদের পাশে সর্বদাই থাকেন। তার বিজয় সুনিশ্চিত।
উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রার্থীই যোগ্য। তবে কে হচ্ছেন জনগণের মনজয়কারী? গবেষক, সুধী সমাজসহ সকলেই রয়েছেন ৫ জুনের অপেক্ষায়। কে হচ্ছেন নবগঠিত মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান?
এস এইচ টি/




