৬ ঘন্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

৬ ঘন্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ১১:৫৪:৪০ পূর্বাহ্ন

৬ ঘন্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী

ছবি: সংগৃহীত


সিলেটে টানা দুইদিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাত্র ৬ ঘন্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী। রোববার (২ জুন) রাত ১টা থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে।

এতে চরম বিপাকে পড়েছেন মানুষজন। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকের বাসা-বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা গেছে।

সরজমিনে দেখা গেছে, নগরীর, সোবহানীঘাট, উপশহর, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, বেতের বাজার, শামীমাবাদ, বাগবাড়ি, ছড়ারপাড়সহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।

টানা বৃষ্টিপাত উজানের ঢলে সুরমা নদীতে পানি উপচে নগরীতে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে রোববার রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া যায়নি। রাত ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টিপাত।

এদিকে, মধ্যরাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েন নগরীর বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ে গেলেও ঘরের আসবাবপত্রসহ জিনিস রক্ষা করতে পারেননি। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন নগরবাসী।

নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা জাহিদুল হক বলেন, মধ্যরাতে বাসার মধ্যে পানি ঢুকে পড়ে। এতে ঘরের সকল আসবাবপত্র ডুবে যায়। খাটের উপর বসে সারা রাত কাটাতে হয়েছে।

নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা আবু সাদাত মাহি বলেন, বর্ষা মৌসুম আসলেই বিপদ মাথার উপর চেপে বসে। রাত ১২টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। এরপর বৃষ্টি শুরু হলে পরিস্থিতি খারাপ হতে থাকে। রাত তিনটার সময় বাসায় কোমরসমান পানি ঢুকে যায়।

তিনি বলেন, স্ত্রী সন্তানদের অন্য বাসায় নিরাপদে পৌঁছাতে পারলেও ঘরের কোনো আসবাবপত্র রক্ষা করা যায়নি। সবকিছু পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বলেন, সিলেটে গত ২৪ ঘন্টায় ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবারও বৃষ্টিপাতের আভাস রয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যা সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে। তবে বৃষ্টিপাত না হওয়ায় গত দুইদিন থেকে নদনদীর পানি কিছুটা কমতে শুরু করে। যার ফলে সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে ছিল। তবে রোববার রাত থেকে বৃষ্টিপাতের কারণে ফের পানিতে তলিয়ে যায় নতুন নতুন এলাকা।

সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ ৬৮ ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ৭ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। রোববার পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৬ লাখেরও বেশি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক