প্রয়াত আওয়ামীলীগ নেতা নুরুল আমীনের বাসায় এমপি ইমরান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

প্রয়াত আওয়ামীলীগ নেতা নুরুল আমীনের বাসায় এমপি ইমরান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৭:৫৪:৪৬ পূর্বাহ্ন

প্রয়াত আওয়ামীলীগ নেতা নুরুল আমীনের বাসায় এমপি ইমরান


সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমীনের বাসায় গিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। সোমবার সকালে নুরুল আমীনের নগরের আম্বরখানাস্থ বড়বাজারের বাসায় যান তিনি। এসময় তিনি নুরুল আমীনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইমরান আহমদ বলেন, নুরুল আমীন ভাই মনপ্রাণ দিয়ে আওয়ামীলীগকে ভালোবাসতেন। কোনোপ্রকার মোহ বা স্বার্থের বিনিময়েও কখনো নিজের ব্যক্তিত্ব থেকে সরে দাঁড়ান নি। নুরুল আমীন ভাই আমৃত্যু আওয়ামীলীগকে ভালোবেসে দলের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল এমন একজন নেতাকে হারালো যিনি দলের দুঃসময়ে সাথে থেকে কাজ করে গেছেন। এসময় ইমরান আহমদ সবসময় নুরুল আমীনের পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আমীনের বড় ছেলে ইউংনাম ইউনিভার্সিটির সহকারী প্রফেসর ড. রেজাউল করিম, ছোট মেয়ে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ অফিসার আফসানা বেগম লাভলী  ও ছোট ছেলে যুক্তরাজ্যের ব্যবসায়ী ওয়াহিদুল করিম।

এসময় আরো উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, জেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এম সোহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, মেম্বার আজিম উদ্দিন প্রমুখ।

নুরুল আমীন গত রোববার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে সিলেট নগরীর আম্বরখানাস্থ বড়বাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক