কাউন্সিলর তুহিনের উপর হয়রানীমূলক মামলায় ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরদের স্মারকলিপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

কাউন্সিলর তুহিনের উপর হয়রানীমূলক মামলায় ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরদের স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৮:০৪:১২ পূর্বাহ্ন

কাউন্সিলর তুহিনের উপর হয়রানীমূলক মামলায়  ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরদের স্মারকলিপি


সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত ২১ নং ওয়ার্ডের ১১৪ মোহিনী লামাপাড়া শিবগঞ্জের বাসিন্দা মো. জুবের আহমদ (সাকু) কর্তৃক স্ত্রী লিপি বেগমকে দিয়ে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করায় সিলেটের জেলা প্রশাসক বরাবারে স্মারকলিপি প্রদান করেছেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের পক্ষে ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরবৃন্দ।

সোমবার (৩ জুন) দুপুর ১২টায় সিসিকের ভারপ্রাপ্ত মেয়র সহ বেশ কয়েক কাউন্সিলর উপস্থিতিতে তিনি এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার।  

স্মারকলিপিতে তারা ১১৪ মোহিনী লামাপাড়া শিবগঞ্জের বাসিন্দা মো. জুবের আহমদ (সাকু) এর বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা এবং এই মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে অব্যাহতি প্রদানের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র-১ আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেপুল, ফজলে রাব্বি চৌধুরী মাসুম, হুমায়ুন কবির সুহিন, আব্দুল জলিল নজরুল, কাউন্সিলর রায়হান আহমদ, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, নজমুল হোসেন, রিয়াজ মিয়া, লিটন আহমদ, ফখরুল আলম, মতিউর রহমান, সালমা সুলতানা, রেবেকা বেগম রেনু, রুহেনা বেগম মুক্তা, শাহানা বেগম শানু, নার্গিস সুলতানা রুমি, শারমিন আক্তার রুমি, ছমিরুন নেসা, সাজেদা বেগম, ফাতেমা বেগম, বাবলি আক্তার প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক