অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

চেতনা যুব পরিষদের সভা

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৮:১১:৫৯ পূর্বাহ্ন

অসহায় মানুষের পাশে দাঁড়ানো  আমাদের নৈতিক দায়িত্ব


অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সবার সাধ্যানুযায়ী তাদের পাশে দাঁড়ানো দরকার। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি, তাহলে অসহায় মানুষের কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হবে ।

সমাজ উন্নয়নমুলক সংগঠন চেতনা যুব পরিষদের সাধারণ সভায় বক্তারা একথা বলেন। পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবী জুলকার নায়েনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, এডভোকেট আব্দুল মুকিত অপি, সহ সভাপতি রোটারিয়ান মোঃ আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক এইচ এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমত ইবনে ইসহাক সানজিদ, কবি কামাল আহমদ, এডভোকেট সাজ্জাদুর রহমান, মাওলানা আমিন উদ্দিন, মিজানুর রহমান, এম এম শফিকুর রহমান, আব্দুর রাজ্জাক, দুলাল আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।

সভায় আগামী ঈদুল আযহায় চেতনা যুব পরিষদের পক্ষ থেকে গরু কোরবানির সিদ্ধান্ত নেয়া হয় এবং সভায় দীর্ঘদিন আমেরিকা, কানাডা, লন্ডন সফর ও সৌদি আরবে উমরা সম্পন্ন করে দেশে আসলে পরিষদের সভাপতি জুলকার নায়েনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক