পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৮:৪০:৫৬ পূর্বাহ্ন

পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন


অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (৩ জুন) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আফরাদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ আব্দুল আউয়াল, উপ পরিচালক সুমিত সরকার, সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ সৌরভ ব্রত দাস প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন সর্বজনীন পেনশন স্কিম চালু হলে ১ জুলায়ের পর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করা অফিসারদের সাথে বিদ্যমান অফিসারদের বৈষম্য তৈরী হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। বক্তারা আরো বলেন, তারা বিদ্যমান পেনশন ব্যবস্থাতেই বহাল থাকতে চান। বক্তারা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক