কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৯:০৫:৩০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার (৩ জুন) বিকেলে নৌকা যোগে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লাছুখাল, লম্বাকান্দি ও ধুপরিয়াকান্দি এলাকার পানিবন্দী পরিবারে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

এ সময় পুলিশের টিম বন্যা দুর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ত্রাণ বিতরণকালে কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক আসাদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোফাজ্জল হোসেন, কনস্টেবল মাসুক, সাইফুল ও তোফাজ্জল প্রমুখ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। সোমবার এক শ' পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক