গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে স্বামীর কাছে পেঁৗছে দেওয়ার কথা বলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে ২ আসামিকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

রোববার রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন (গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ থানার) সার্কেল সজল কুমার সরকার। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ৩০ মে বেলা ২টার দিকে বাবার বাড়ি সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে স্বামীর বাড়ি ঢাকাদক্ষিণের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা দেন ওই গৃহবধূ। বাড়িতে এসে স্বামীকে না পেয়ে পুনরায় ওই সিএনজি অটোরিকশায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। স্বামীর কাছে পেঁৗছে দেওয়ার কথা বলে সুকৌশলে সিএনজি অটোরিকশা চালক নাদির আহমদ ও তার এক সহযোগী গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকায় নাদির আহমদের বাড়িতে নিয়ে আটকে রাখেন ওই গৃহবধূকে। 

পুলিশ জানায়, ওইদিন রাত ২টার দিকে নাদির আহমদের বাড়িতে কোন লোকজন না থাকায় ভয়ভীতি দেখিয়ে রাতভর ওই গৃহবধূকে ধর্ষণ করে নাদির। পরবর্তীতে ফজরের আজানের পর রাত সাড়ে ৪টার দিকে নাদির আহমদ ওই গৃহবধূকে পৌর শহরের চৌমুহনীতে আদিল মার্কেটে তার সহযোগী ছালিক আহমদের কাছে নিয়ে যায়। আদিল মার্কেটের ২য় তলায় নাদির আহমদ ও ছালিক আহমদ দু’জনে মিলে ওই গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি কাউকে না বলার শর্তে আসামিরা ওই গৃহবধূকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়। 

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত মফিক মিয়ার ছেলে নাদির আহমদ (২৩) ও আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের মৃত লবিবুর রহমানের ছেলে ছালিক আহমদ (৪০)। নাদির আহমদ সিএনজি অটোরিকশা চালক ও ছালিক আহমদ আদিল মার্কেটের নৈশপ্রহরীর দায়িত্বে ছিলো। 

গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেল সজল কুমার সরকার বলেন, ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আসামি ছালিক আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর কেউ এই ঘটনার সাথে জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক