সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা দুই কারারক্ষীসহ বহিষ্কার ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা দুই কারারক্ষীসহ বহিষ্কার ৩

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:৪৪:০২ পূর্বাহ্ন

সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা দুই কারারক্ষীসহ বহিষ্কার ৩

ছবি: সংগৃহীত


সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যা করেছেন। নিহত মো. ইউনুস আলী (২২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। এ ঘটনায় দুই কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া। তিনি জানান, একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ৬ মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

ছগির মিয়া বলেন, প্রাথমিকভাবে ইউনুস আলী নিজে ফঁাস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

নিহত ইউনুস আলীর ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মঙ্গলবার নিহতের মরদেহের ময়না তদন্ত এবং আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক