ছবি: নিজস্ব
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে বহুবিধ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষিতে দেশ সমৃদ্ধশালী হলে দেশের অর্থনীতির ভীত আরও মজুবত হবে।
রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দক্ষিণ সুরমা ও উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
হাবিবুর রহমান বলেন, বঁাচলে কৃষি বঁাচবে দেশ, সমৃদ্ধ হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। তাই দেশের উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু গৃহীত কৃষিনীতির পথ ধরেই বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ খাদ্যশস্যে হয়েছে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা অব্যাহত রাখতে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষির বহুমুখীকরণে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে হবে। দেশের প্রান্তিক কৃষকদের সহায়তা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদনে আমাদের বিপ্লব ঘটানো সম্ভব হবে। তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপংকর সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক।
হাফিজ মো. কাওছার আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পাল। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেটের কৃষি উন্নয়ন প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত তিনদিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি লাকী নোমান।
আলোচনা সভা শেষে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একটি কম্বাইন্ড হার্বেস্টার মেশিন, ১৮টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৭২টি সেচ যন্ত্র বিতরণসহ ৩ জন কৃষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মো. আব্দুস ছবুর কৃষকদের মধ্যে খামার যান্ত্রিকীকরণ পুরস্কার, সৈদুর রহমান মাশরুম উদ্যোক্তা পুরস্কার এবং আলতাব উদ্দিনকে ভূট্টা চাষে অধিক লাভবান হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এস এইচ টি/




