জকিগঞ্জে বন্যা পরিস্থতিতেও ভোটগ্রহনের প্রস্তুতি সম্পন্ন; ৫ সেন্টার পরিবর্তন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

জকিগঞ্জে বন্যা পরিস্থতিতেও ভোটগ্রহনের প্রস্তুতি সম্পন্ন; ৫ সেন্টার পরিবর্তন

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৩:০৮:২৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে বন্যা পরিস্থতিতেও ভোটগ্রহনের প্রস্তুতি সম্পন্ন; ৫ সেন্টার পরিবর্তন


জকিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার ।  সোমবার মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকায় এবং প্রতিকুল আবহাওয়ার  কারণে আগামীকাল ভোট হবে কী না এ নিয়ে জনমনে সংশয় ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে অবশেষে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার কারনে আজকেই সকল কেন্দ্রে ব্যালেট পেপার সহ যাবতীয় সরঞ্জাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌছে দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে সহকারি রিটার্নি কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই ভোট গ্রহণের বিষয়টি নির্দিষ্ট তারিখেই শেষ করার উদ্দেশ্যে কাজ চলছে।''

জকিগঞ্জের ৭৭ টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র পানিবন্দী হওয়ায়  বিকল্প পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে। বিকল্প কেন্দ্রগুলো হলো, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বারহাল হাটুবিল গাউছিয়া মাদরাসা, নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসাতুল মদিনা, বালাউটে, পাগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলাছড়ার পরিবর্তে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ফয়জুল মোহাম্মদীয়া মাদরাসা, জকিগঞ্জ এক্সিলেন্স একাডেমির পরিবর্তে জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পশ্চিম আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, এবারের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক