গোলাপগঞ্জে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৩:১৪:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান


গোলাপগঞ্জের কায়স্হগ্রামে অবস্থিত মাদ্রাসা-ই হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদের মধ্যে পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বাদ জুমা মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্টাতা হযরত মাওলানা ফারুক আহমদ খানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বয়ান পেশ করেন হযরত মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওঃ রফিকুল ইসলাম খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরায়া উত্তরভাগ আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত (অধ্যক্ষ) হযরত মাওঃ আব্দুছ ছবুর,

ভাদেশ্বর মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শুয়াইবুর রহমান, বরায়া উত্তরভাগ আলিয়া মাদ্রাসার (অবসরপ্রাপ্ত শিক্ষক) মাওঃ আব্দুর রহিম, হযরত শাহজালাল (রঃ) কায়স্হগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো: আবু জাবের, মাওঃ সিরাজ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক হাফিজ জুনাইদ আহমদ, মাহমুদ খান, রবিউল ইসলাম খান সহ এলাকার মুরব্বি, যুবক ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী হিফয সমাপনকারী ছাত্রদেরকে মাথায় পাগড়ী পরিয়ে দিয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র আবু বক্কর সিদ্দিক।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক