মে মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ৩১ জনের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

মে মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ৩১ জনের

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৪:০৩:৫৯ পূর্বাহ্ন

মে মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ৩১ জনের


মে মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ৩১ জনের। সড়ক দূর্ঘটনা সিলেটে নিত্যদিনের একটি আতঙ্ক। প্রতিনিয়ন ঝরে সড়ক দূর্ঘটনায় কোনো না কোনো জায়গায় প্রাণহাণী। অন্যান্য মাসের তুলনায় এমাসেই হতাহতের সংখ্যা কিছুটা কমেছে। সিলেট বিভাগে ২৯টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৮৭ জন। 

মঙ্গলবার (৪ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, মে মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ  জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৬ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৫ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বৈদ্যুতিকন খুঁটির সাথে ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া মে মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দূর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক