ছাতকে কৃষি উন্নয়নের লক্ষ্য দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ছাতকে কৃষি উন্নয়নের লক্ষ্য দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন সম্পন্ন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৪:০৭:২৯ পূর্বাহ্ন

ছাতকে কৃষি উন্নয়নের লক্ষ্য  দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন সম্পন্ন


সুনামগঞ্জের ছাতকে কৃষি উন্নয়নের লক্ষ্য দিন ব্যাপী কৃষক -কৃষাণীদের মধ্যে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে সোমবার সকালে ২০২৩-২৪ অর্থবছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট( ফ্রিপ) প্রকল্পের আওতায় দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।

অংশগ্রহন কারি কৃষক -কৃষাণীদের উদ্দেশ্য  প্রশিক্ষক তৌফিক হোসেন খান বলেন কৃষক দের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং স্মার্ট কৃষক তৈরি করতে সরকার কৃষিতে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে যাচ্ছে।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা।স্থানীয় কৃষকরা প্রশিক্ষন গ্রহন করে সঠিক ভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করে এগিয়ে যেতে হবে। তবেই সরকারের উদ্দেশ্য সফল হবে। আমরা কৃষক দের দক্ষতা বৃদ্ধি করে এবং কৃষিতে যান্ত্রিকি করণ করে মানুষের কায়িক পরিশ্রম কমিয়ে এনে সহজ লভ্য করে উৎপাদন বৃদ্ধি করে নিত্য পণ্যের দাম কমিয়ে আন্তেচাই।

এলএইচ