সিলেটের যেসব এলাকায় বুধবার ছুটি ঘোষণা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সিলেটের যেসব এলাকায় বুধবার ছুটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৫:৩৯:৪৬ পূর্বাহ্ন

সিলেটের যেসব এলাকায় বুধবার ছুটি ঘোষণা


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে  সিলেট জেলার ২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (৫ জুন)।  সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ উপজেলায় বুধবার ভোটযুদ্ধে লড়বেন ২৩ প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ উপলক্ষে এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোটের দিন বন্ধ থাকবে সকল স্কুল-ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই কয়েকদিন প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছে। গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযাযী প্রচার শেষ হয়েছে রবিবার রাত থেকে। উপজেলায় সোমবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। নির্বাচনী আচরণি বিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে ইউনিয়ন প্রতি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক