ছাতকে নিখোঁজ যুবকের লাশ সুরমা নদী থেকে উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ছাতকে নিখোঁজ যুবকের লাশ সুরমা নদী থেকে উদ্ধার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন

ছাতকে নিখোঁজ যুবকের লাশ সুরমা নদী থেকে উদ্ধার

ফাইল ছবি


সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের ৬ দিন পর সাজন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দোয়ারাবাজারের নৈনগাঁও এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সাজন মিয়া ছাতক পৌর শহরের  মন্ডলীভোগ মহল্লার বাসিন্দা খুরশিদ আলমের ছেলে।

জানা গেছে, সাজন মিয়া গত বুধবার (২৯ মে ) সকালে  নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায় নি। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যচ্ছিলোনা।  পত্র-পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  তার নিখোঁজের সংবাদটি বেশ ফলাও ভাবে প্রচারিত হয়েছে। কিন্তু  সাজন মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেলে ফায়ার সার্ভিসের লোকজন  ও দোয়ারা বাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায় সে একজন সহজ সরল প্রকৃতির ছেলে ছিল।

ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, তার পরিবারের লোকজন দাফন সম্পন্ন করেছেন।

এম সি