২০২২ সালের বন্যার ভয়াবহতা এখনও মানুষ সিহরিত হন। সেদিনকার ভয়াবহ বন্যার ভয়ে তাড়িত করছে সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীকে। প্রতিটি মুহুর্ত কাটতে উদ্বেগ আর উতকন্ঠা। কখন এসে হানা দেয় তীরভাঙ্গা জলস্রোতে! ইতিমধ্যে সরমা নদীর পার্শবর্তি লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নের আশ্রয়ণের ঘরসহ প্রায় ১৫টি গ্রামের বাসিন্দারা বন্যায় কবলিত হয়েছেন। এছাড়া দেওকলস ও দশঘর ইউনিয়নের কয়েকটি আশ্রয়নের ঘরেও পানি উঠেছে। মঙ্গলবার বৃষ্টি কম হওয়ায় পানি বাড়েনি। তবে আর বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সরেজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ দিনের অবিরাম বৃষ্টির কারনে ও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ায় বিশ^নাথ উপজেলার লামাকাজি, খাজাঞ্চি, ইউনিয়নের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। স্কুল, মাদ্রাসাসহ রাস্তাঘাটে পানি উঠেছে। খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর, মুছেধর, ছরগাও, হোসেনপুর, ঘাষিগাও, পাহাড়পুর, লামাকাজি ইউনিয়নের মির্জারগাওসহ ১নং ও ২নং ওয়ার্ডে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানিতে দেওকলস ও দশঘর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এমনকি বন্যার পানিতে রবিশস্য ফসল, হাঁস মোগর ও মাছের খামারে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১২ হেক্টর আউশধান, ৩ হেক্টর আউশের বীজতলা ও ৪ হেক্টর সবজি পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে, লামাকাজি ইউনিয়নের মির্জারগাও গ্রামে নির্মিত আশ্রয়নের ঘরে হাঁটু পানি রয়েছে। সেখানকার ১৯টি পরিবারের মধ্যে ৮টি পরিবার মির্জারগাও প্রাথমিক স্কুল আশ্রয়কেন্দ্রে ও বাকিরা আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গত তিন ধরে তারা আশ্রয়কেন্দ্রে থাকলেও এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী পাননি বলে অভিযোগ করেছেন।
আশ্রয়নে থাকা নইম উদ্দিন জানান, বছরের ছয়মাস থাকেন আশ্রয়নে আর ছয় মাস থাকেন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ীতে। এভাবে কিভাবে থাকবেন আশ্রয়নের এই নিচু ঘরে। বন্যায় যাতে প্লাবিত না হন তাদেরকে আরো উচু করে সেভাবে গৃহ নির্মাণ করে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান তিনি।
লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, মির্জারগাওয়ের ১৯টি পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে। ত্রাণ সামগ্রীও দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যা হয়েছে। সেগুলির জন্য ১১ মেট্রিকটন চাল বরাদ্ধ করা হয়েছে। এছাড়া কয়েকটি আশ্রয়ন প্রকল্পের ঘরে পানি ঢুকেছে। আমি সরেজমিন দেখে এসেছি এবং সরকারের দেয়া কিছু শুকনো খাবার ও চাল সংশ্লিষ্ট চেয়ারম্যানের নিকট পাঠিয়ে দিয়েছি।
এলএইচ




