বেহাল মুরাদগঞ্জ-বারইগ্রাম সড়ক সংস্কারে নেই উদ্যোগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বেহাল মুরাদগঞ্জ-বারইগ্রাম সড়ক সংস্কারে নেই উদ্যোগ

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১০:২৯:৪৭ পূর্বাহ্ন

বেহাল মুরাদগঞ্জ-বারইগ্রাম সড়ক সংস্কারে নেই উদ্যোগ

ছবি: নিজস্ব


শীতকাল এলে ধুলার রাজ্যে হাবুডুবু খেতে হয়। বর্ষায় কাদাজলে নাকানি-চুবানি। সড়কজুড়ে ছোট-বড় গর্ত, ভাঙাচোরা আর খানাখন্দে যান চলাচলে ঘটে ব্যাঘাত। এভাবেই বছরজুড়ে ভোগান্তি পোহাতে হয় বিয়ানীবাজার উপজেলার মুরাদগঞ্জ-বারইগ্রাম সড়ক চলাচলকারীদের।

দীর্ঘদিন ধরে উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারকাজ না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে লাউতা ও মোল্লাপুর ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাকে। এ সড়কের ইট-সুরকি বেরিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সড়কের কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। 

সত্তরোর্ধ্ব স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন জানান, শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় হাঁটুপানি থাকে এ সড়কে। রাস্তাজুড়ে গর্ত। ঢালাই উঠে গিয়ে বেরিয়ে এসেছে সুরকি। চার-পাঁচ বছর ধরে এ হাল সড়কটির। দেখার কেউ নেই। 

সড়কটির বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, মুরাদগঞ্জ-বারইগ্রাম ৫ কিলোমিটার দীর্ঘ সড়কের মুরাগঞ্জ ত্রিমোহনীতে প্রায় দেড়'শ ফুট পর্যন্ত সড়ক পলেস্তারা দিয়ে পাকা করা হয়েছে। পাশে  তৈরি করা হয়েছে দুই ফুট চওড়া ড্রেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের বাড়ির সম্মুখভাগ পর্যন্ত নতুন সংস্কার করায় রাস্তাটি বেশ টিপটপ। এরপর থেকে সড়কের বাকি অংশে ছোট-বড় গর্ত, ভাঙাচোরা আর খানাখন্দ। সড়কের অধিকাংশ জায়গায় ইট-সুরকি সরে গিয়ে কাদামাটি বেরিয়ে পড়েছে।

লাউতা ইউনিয়নের বাসিন্দা, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সদস্য লুৎফুর রহমান ফয়ছল জানান, সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ সড়ক সংস্কারে পদক্ষেপ নিতে উপজেলা প্রকৌশল কার্যালয়কে নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল শাখায় ডিও লেটার পাঠিয়েছেন। 

বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা প্রকৌশল অফিসের পক্ষ থেকে সড়কের বর্তমান অবস্থা নিরীক্ষার পর একটি প্রাক্কলন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক