রাতের আঁধারে সাদাপাথর লুট ১৭ জনের বিরুদ্ধে মামলা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাতের আঁধারে সাদাপাথর লুট ১৭ জনের বিরুদ্ধে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১০:৩২:৪৩ পূর্বাহ্ন

রাতের আঁধারে সাদাপাথর লুট ১৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ এলাকায় স্তূপীকৃত পাথর রাতের অঁাধারে লুট হচ্ছে। এ কাজে জড়িত থাকার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে গত বুধবার রাতে একটি মামলা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শিপলু কুমার দে বাদি হয়ে মামলাটি করেন।

আসামিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার রংপুর গ্রামের ইসমাইল শিকদারের পুত্র এরশাদ মিয়া, কালাইরাগ গ্রামের ফয়জুর রহমানের পুত্র দুলাল মিয়া, উত্তর কলাবাড়ির মকলিছ মিয়ার পুত্র রাসেল আহমদ, কলাবাড়ির আব্দুছ ছালামের পুত্র ফারুকুজ্জামান, আব্দুল বারীর পুত্র শাহাবুদ্দিন, কালাইরাগের মঈনুদ্দিন, কালিবাড়ির তোয়াহিদ মিয়া, পাড়ুয়ার সাজ্জাদ মিয়া, কালিবাড়ির মৃত সিরাজুল ইসলামের পুত্র রফিক মিয়া, কলাবাড়ির আব্দুল গফুরের পুত্র আব্দুল হান্নান, কলাবাড়ির সিকন্দর আলীর পুত্র আমিন রশিদ, কালিবাড়ির আব্দুল লতিবের পুত্র লায়েক মাহমুদ, উত্তর কলাবাড়ির আব্দুল আলীর পুত্র আল সুবেল, উত্তর কলাবাড়ির আব্দুল মন্নান মনাইর পুত্র সমর মিয়া, ভোলাগঞ্জের দুলাল মিয়া দুলা মেম্বারের পুত্র ইকবাল মিয়া, রবাই মিয়ার পুত্র রাজু আহমদ ও রাজনগরের আব্দুল আহাদ।

কলাবাড়ির সমর জানান, সাদা পাথর লুটপাটের সাথে তার কোনপ্রকার সম্পৃক্ততা নেই। কোনদিনও ছিল না। যে কেউ হয়ত প্রতিহিংসাপরায়ণ হয়ে তার নামটি দিয়েছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবি জানান।

এদিকে, সাদা পাথর এলাকা থেকে পাথর আনতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখেঁাজ শ্রমিকের সন্ধান তিনদিনেও মিলেনি। গত সোমবার রাতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। নিখেঁাজ শ্রমিক জুবেল আহমদ (২০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক