জকিগঞ্জে বন্যার জলে মিললো শিশুর মরদেহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে বন্যার জলে মিললো শিশুর মরদেহ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১১:১২:২১ পূর্বাহ্ন

জকিগঞ্জে বন্যার জলে মিললো শিশুর মরদেহ

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে বন্যার পানি থেকে অজ্ঞাত এক কন্যা সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ সদর ইউপির গদিরাশি গ্রামের পাশ্ববর্তী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, পানিতে একটি কন্যাসন্তানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বন্যার পানির সঙ্গে হয়তো ভারত থেকে শিশুর লাশটি ভেসে এসেছে।

তিনি বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক