জাল ভোটের চেষ্টায় সুনামগঞ্জে যুবক আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জাল ভোটের চেষ্টায় সুনামগঞ্জে যুবক আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৪:৩০:০৮ পূর্বাহ্ন

জাল ভোটের চেষ্টায় সুনামগঞ্জে যুবক আটক


সুনামগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টায় আরিফ আলী (২২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আরিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন জানান, আরফি আলী তার বড় ভাই সৌদিআরব প্রবাসী শরিফ আলীর ভোট দিতে এসেছিলেন। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এলএইচ