কানাইঘাটে জাল ভোটের চেষ্টায় ৪ জন আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

কানাইঘাটে জাল ভোটের চেষ্টায় ৪ জন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন

কানাইঘাটে জাল ভোটের চেষ্টায় ৪ জন আটক


বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন চলছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিস্তৃর্ণ এলাকায় বন্যার পানি বিরাজ করায় এবং অধিকাংশ গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে কম।

বুধবার (৫ জুন) সকালে বৃষ্টি না হলেও ১১টার দিকে মুশলধারে বৃষ্টি হওয়ায় ভোটাররা কেন্দ্রে উপস্থিতি কম থাকলেও দুপুর ১২টা থেকে বৃষ্টি থেমে যাওয়ায় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে।

তবে উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হচ্ছে বলে ভোটারদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্কদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

জাল ভোট প্রদানের চেষ্টা কালে জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ৪ জন সহ আরো কয়েকজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন। এসব কেন্দ্রে জাল ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ফারজানা নাসরিন ভোটকেন্দ্র দু’টি পরিদর্শন করে চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের সতর্ক করে দেন। জাল ভোটের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভোটাররা জানান, ব্যাপক হারে জাল ভোট এবং কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। তবে নির্বাচনের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ কেন্দ্র দখল করে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেয়া হবে।

কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন ৮১টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লক্ষ ১৮ হাজার ৯০৯। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক