জকিগঞ্জে জাল ভোট দিতে এসে পেলেন অর্থদণ্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে জাল ভোট দিতে এসে পেলেন অর্থদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৪:৫১:১৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে জাল ভোট দিতে এসে পেলেন অর্থদণ্ড


সিলেটের জকিগঞ্জে জাল ভোট দিতে এসে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এক যুবক। বুধবার (৫ জুন) বিকাল ৩টার দিকে সুলতানপুর নয়াগ্রাম হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম দিলাল হোসেন। তিনি উপজেলার গোয়াবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

পুলিশ সূত্র জানায়, ওই যুবক জাল ভোট প্রদানের চেষ্টার অভিযোগে হাতেনাতে ধরা পড়ে এবং পরে দোষ স্বীকার করায় তাকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাচনকালীন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক