টেকসই বিশ্ব গঠনে নবীন প্রজন্মের সাথে কাজ করছে ‘ইউপিজি’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

টেকসই বিশ্ব গঠনে নবীন প্রজন্মের সাথে কাজ করছে ‘ইউপিজি’

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৭:৪২:৫১ পূর্বাহ্ন

টেকসই বিশ্ব গঠনে নবীন প্রজন্মের সাথে কাজ করছে ‘ইউপিজি’

ছবি : নিজস্ব


ইউনাইটেড পিপল গ্লোবাল এবং হারিকেন আইল্যান্ড সেন্টার ফর সাইন্স এন্ড লিডারশীপ জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে তরুণদের মধ্যে নেতৃত্ব তৈরির জন্য ইউপিজি সাস্টেইন্যাবিলিটি লিডারশীপ প্রোগ্রাম চালু করেছে। বিশ্বের ১২০ টি দেশ থেকে প্রায় ১৩,০০০ শিক্ষার্থী এই প্রোগ্রামের প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেছে। প্রোগ্রামটি তরুণদের টেকসই উন্নয়নের জন্য কাজ করার জন্য দক্ষতা এবং জ্ঞান অর্জনের একটি দুর্দান্ত সুযোগ। এতে অংশ গ্রহন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল মেধাবী শিক্ষার্থী।

তারা জানায়, তরুণদের দারিদ্র্য, ক্ষুধা, লিঙ্গ বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা সমাধানের জন্য প্রশিক্ষণ দেওয়া। টেকসই বিশ্ব গঠনের লক্ষ্যে এসডিজি অর্জনে নবীন প্রজন্মকে ক্ষমতায়িত করাই আমাদের উদ্দেশ্য।

প্রোগ্রামের বিবরণ সম্পর্কে তরুনরা বলেন, অনলাইন প্রশিক্ষণে নির্বাচিত শিক্ষার্থীরা ৯ সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করবে। সার্টিফিকেট প্রোগ্রাম শেষে ৫০০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে। আরও ৬০ জন শিক্ষার্থীকে আমেরিকার হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহের পূর্ণ-অর্থায়নে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে। উক্ত প্রোগ্রামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম আলী রাজু নির্বাচিত হয়েছেন।

ইউপিজি সাস্টেইন্যাবিলিটি লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে ইব্রাহীম আলী রাজু জানায়, হাবিবুর রহমান মাসরুরের মাধ্যমে এই প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছি। হাবিবুর গত বছর প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং আমেরিকার হারিকেন আইল্যান্ডে প্রশিক্ষণ সেশনে যোগদান করেছিলেন।

রাজু জানায় এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা তরুণদের এসডিজি অর্জনে সহায়তা করে ইউপিজি প্ল্যাটফর্মের প্রোগ্রামটি তরুণদের সচেতনতা বৃদ্ধি করে, তাদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে এবং তাদের বিশ্বের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত করে তোলে। যে উজ্জ্বল তরুণদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে টেকসই বিশ্ব গঠনে এই প্রোগ্রামের ভূমিকা অপরিসীম। প্রোগ্রামটি টেকসই বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সহপাঠী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে রাজু তার সহপাঠী, সিনিয়র, জুনিয়র এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মিনি প্রশিক্ষণ সেশন আয়োজন করছে। এই সেশনগুলোতে তাদের টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) সম্পর্কে শিক্ষিত করেছেন এবং বিশ্বের বর্তমান বৈশ্বিক সমস্যাগুলি সমাধানের জন্য তাদের সচেতন করে যাচ্ছে। তিনি বিশেষভাবে গুণগত শিক্ষা, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং টেকসই বিশ্ব গঠনের উপর আলোকপাত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক