কানাইঘাট উপজেলায় মোস্তাক আহমদ পলাশের চমক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

কানাইঘাট উপজেলায় মোস্তাক আহমদ পলাশের চমক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৮:৫১:৪২ পূর্বাহ্ন

কানাইঘাট উপজেলায় মোস্তাক আহমদ পলাশের চমক

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩০২টি ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট। কেন্দ্রগুলোর এজেন্টসহ বিভিন্ন সূত্রে এ ফলাফল জানা গেছে।

সিলেটের বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় ভোট গ্রহণ। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।

পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।

এদিকে, কানাইঘাটে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে হাফিজ মাওলানা আলতাফ হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক