জকিগঞ্জে বিজয়ী হলেন যারা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে বিজয়ী হলেন যারা

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ১২:০০:২৫ অপরাহ্ন

জকিগঞ্জে বিজয়ী হলেন যারা

ছবি: নিজস্ব


জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফলে ৭৭টি ভোটকেন্দ্রে আবারও বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। 

নির্ভরযোগ্যে সূত্রের তথ্যে জানাগেছে, লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১৬ ভোট। জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭১৩ ভোট ও জাপা নেতা আব্দুল শুক্কুর পেয়েছেন ৪ হাজার ১৯০ ভোট।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর। তিনি তাঁর চশমা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৯০ ভোট। আজমল হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৫২, প্রবাসী ফারুক লস্কর টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৪৭৩ ভোট পান। 

নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ৭৭ টি কেন্দ্রের মধ্যে ৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী সুলতানা বেগম বিজয়ী হয়েছেন। তিনি ফুটবল প্রতীকে ৩০ হাজার ৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মহিলা আওয়ামী লীগ নেত্রী মাজেদা রওশন শ্যামলী ২৬ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন ফলাফল সিট দেওয়া হয়েছে। ফলাফল ঘোষণা করবেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। 

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। মোট ভোটার ছিলেন ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এরমধ্যে পুরুষ ৯৯ হাজার ২২৫ জন এবং নারী ৯২ হাজার ২৮৮ জন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক