কোম্পানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের তৈমুরনগর গ্রামের একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। 

বুধবার সকাল ৭টার দিকে গৃহবধূর শ্বশুরবাড়ি তৈমুরনগর থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম তানজিনা আক্তার (২২)। সে উপজেলার কঁাঠালবাড়ী গ্রামের নোয়াব আলীর মেয়ে। তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী ছিলেন।

নিহতের ভাই ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে আমার বোনের মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। এর আগেও স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন একটি মামলা করেছে। সে মামলায় দেড়মাস জেল কেটেছে। নিহত মহিলার  শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ইকবাল জানান, তানজিনা আক্তারের শ্বশুর বাড়ীর একটি কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফঁাস লাগা অবস্থায় তার লাশ স্বজনের সহযোগিতায় উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আমরা চেষ্টা করছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক