ভারসাম্যপূর্ণ পরিবেশই রক্ষা করতে পারে সুন্দর পৃথিবী-বিভাগীয় কমিশনার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ভারসাম্যপূর্ণ পরিবেশই রক্ষা করতে পারে সুন্দর পৃথিবী-বিভাগীয় কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:৩৯:০৫ পূর্বাহ্ন

ভারসাম্যপূর্ণ পরিবেশই রক্ষা করতে পারে সুন্দর পৃথিবী-বিভাগীয় কমিশনার

ছবি: সংগৃহীত


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তনজনিত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খড়া, প্রবল মাত্রায় ঘন ঘন ঝড়-বৃষ্টিসহ নানা কারণেই বিশ্বের মানুষ হুমকির মধ্যে রয়েছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, স্থলভাগ/মাটি দূষণের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তামাক চাষ, ধূমপান, কলকারখানা ও গাড়ির ধেঁায়া পরিবেশকে দূষিত করছে। এ অবস্থায় দেশ ও দেশের জনগণকে বঁাচাতে পরিবেশ রক্ষার বিক নেই। ভারসাম্যপূর্ণ সুন্দর পরিবেশই রক্ষা করতে পারে আমাদের এই সুন্দর পৃথিবীকে। তাই দেশ ও দেশের পরিবেশকে বঁাচাতে একযোগে কাজ করতে হবে সবাইকে। আর এজন্য বৃক্ষরোপণ প্রয়োজন। 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বুধবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর সিলেট’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাজমা পারভীনের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, ডিআইজি অফিস সিলেট রেঞ্জ পুলিশ সুপার মো. জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল জুনায়েদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সনাক সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুস শহীদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট সিলেট’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলমপুর বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন। পবিত্র গীতা পাঠ করেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সুযোগ চন্দ্র চন্দ। 

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর চিত্রাংকন, রচনা ও স্লোগান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক