ছবি: নিজস্ব
আকস্মিক বন্যার পানিতে খাল-বিল,হাওরে বিভিন্ন প্রজাতির মাছের আনাগোনা।আর এসব মাছ ধরতে ব্যবহার হয় চাই ঝাল কুতি ও নৌকা দড়ি এবং বিভিন্ন জাতের বরশি।
সিলেটের ওসমানীনগর উপজেলার মুক্তারপুর হাওর, নিরাদি হাওর, রুনিয়ার হাওর, বানাইয়া হাওরে জমে উঠেছে মাছ ধরার ধুম।
চলমান বন্যায় নতুন পানির পাঁচমিশালী মাছ বিক্রি করে সন্ধার পরে সধাই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন মৎস্য ব্যবসায়ীরা।
ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কয়েক হাজার মৎস্যজীবীরা বন্যা মৌসুমে মাছ ধরার কাজে ব্যাস্ত থাকেন।
বর্তমান সময়ে এলাকার গ্রামীণ হাটবাজারে পাওয়া যাচ্ছে হাওরের বিভিন্ন প্রজাতির টাটকা ছোট বড় সব ধরনের মাছ।
ওসমানীনগরের ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর ইউ/পি সদস্য আবুল বাশার জানান, পানি বাড়ার সাথে সাথে হাওরে খালে বিলে নতুন মাছ পাওয়া যাচ্ছে এবং জেলেরা মাছ অন্যান্য সময়ের তুলনায় কম দামে বাজারে বিক্রি করছেন, অল্প দামে নতুন পানির ফ্রেস মাছ কিনতে হাট বাজারে মানুষের আনাগুনা বাড়ছে, খাল বিল হাওরে মাছের শঙ্কা অন্যান্য বছরের তুলনায় বেশি থাকায় ক্রয় ক্ষমতার ভিতরেই আছে।
তিনি আরও বলেন রাষ্ট্রীয়ভাবে পোনা মাছ মারা এবং কারেন্টের জাল পাতানো নিষেধাজ্ঞা থাকায় ক্রমসেই ছোট ছোট পোনা মাছ গুলি বড় হবে এবং মাছের আমদানিতে গ্রামের হাট বাজারে মাছ পাওয়া যাবে।
এস এইচ টি/




