গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিনকিট ও উপকরণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিনকিট ও উপকরণ বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০২:৪৮:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিনকিট ও উপকরণ বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিট ও জেরিকেন বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার ৬ জুন সকালে উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ইউনিসেফ এর সহায়তায় নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয় কেন্দ্রে ও আশ্রয়ণ প্রকল্প গুচ্ছ গ্রামের ১০৩ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শেখ শাদী রহমাতুল্লাহ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুছ আলী,ইউনিসেফ প্রতিনিধি মো. রুহুল আমিন,প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম,ওয়ার্ড সদস্য জালাল উদ্দিনসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ শাদী রহমাতুল্লাহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ বিশুদ্ধ পানি খাবার ও ব্যবহার এবং দিনে দুইবার হাত ধোয়ার পরামর্শ প্রদান করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক