শপথ নিলেন ১০ উপজেলার চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানগণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শপথ নিলেন ১০ উপজেলার চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানগণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৪:২৪:৫৪ পূর্বাহ্ন

শপথ নিলেন ১০ উপজেলার চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানগণ

ছবি: নিজস্ব


দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেছেন। 

৬ জুন( বৃহস্পতিবার) সকাল ১১:০০টা এবং দুপুর ১২:০০টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, আলমপুর, সিলেট-এ সিলেট বিভাগের ১০ উপজেলার চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেন। 

তাদের কে শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি ।

 অনুষ্ঠান উপস্থাপনা করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) দেবজিৎ  সিংহ । 

জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. সুনারা বেগম সহ সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পনীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান এবং হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান বৃন্দ । 

এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক