সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৫:৫১:৫৬ পূর্বাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যত জানার চেষ্টা করা হবে ততই নিজেকে সমৃদ্ধ করা যায়। বিশেষ করে নবীন কর আইনজীবীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা অর্জন অতিব জরুরি। তিনি সমিতির সদস্যদের দক্ষতা অর্জনের লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষণের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত “ব্যক্তি শ্রেণি করদাতাদের রিটার্ন ফরম” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন আমিন হোসেন এন্ড কোম্পানীর ম্যানেজিং পার্টনার ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ। কর্মশালায় নবীন-প্রবীন কর আইনজীবীগণ অংশগ্রহণ করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক