গোয়াইনঘাটে বন্যা দুর্গত মানুষের পাশে চেয়ারম্যান সুমন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যা দুর্গত মানুষের পাশে চেয়ারম্যান সুমন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৬:৫৬:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যা দুর্গত মানুষের পাশে চেয়ারম্যান সুমন

ছবি : নিজস্ব


আকাশে প্রচন্ড মেঘ জমিনে প্রচুর বৃষ্টির থাবা সাথে দমকা ও প্রতিকূল বৈরী আবহাওয়া  ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় সৃষ্ট বন্যায় জনবিচ্ছন্ন হয়ে পড়ে বন্যা দুর্গত মানুষ। প্রতিকূল ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বন্যার শুরুতেই নিজস্ব তত্ত্বাবধানে টিম গঠন করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।

যিনি অক্লান্ত  পরিশ্রম  করে দিন -রাত পানি বন্দী  মানুষের উদ্ধার ,শুকনো খাবার বিতরন,  বিশুদ্ধ পানির ব্যাবস্তা, কৃষকের সহায় সম্বল গরু,ছাগল উদ্বার সহ প্রত্যেক্ষ ভাবে জনগনের সত্যিকারের একজন সেবক হিসাবে কাজ করেছেন।

নিজ কর্মদক্ষতায় তারুণ্যের আস্থার প্রতীক এ মানুষটি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয় বরং তার দায়িত্ব সম্পর্কে তিনি অনেক প্রবীণ এবং অভিজ্ঞ।ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি হওয়া কর্মীবান্ধব ও জনবান্ধব এই জনপ্রতিনিধি যেখানেই গেছেন পানিবন্দী অসহায় মানুষের বুকে সাহস যোগিয়েছেন দুঃসময়ে সংগ্রাম করে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছেন।

পানিবন্ধি মানুষ যখন উৎকণ্ঠায় ঠিক তখনই তাদের প্রিয় চেয়ারম্যানকে পাশে পেয়ে হাজারো দুঃখ-কষ্ট ভুলে অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। ছোট বড় নবীন প্রবীণ বায়োবৃদ্ধ বায়োজ্যেষ্ঠ দিনমজুর খেটে খাওয়া শ্রমিক সকল শ্রেণীর পেশার মানুষের কাছে তাঁর রয়েছে অপরিসীম গ্রহণযোগ্যতা।

তাঁর মেধা, মননশীল চিন্তা, পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর ব্যক্তিত্বের সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেমনিভাবে স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন,তেমনিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বোপরি  অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

যেদিন থেকে জনপ্রতিনিধি হয়ে জনগণের দায়িত্ব পেয়েছেন,সেদিন থেকে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে যাচ্ছেন।রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে মানুষের মাঝে  ভাবমূর্তি হয়েছে উজ্জ্বল।উপজেলা সদর ইউনিয়নে আলোকিত এবং সর্বমহলে প্রশংসিত মুখ হিসেবে পরিচিত তিনি।

গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায় তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বর্তমান তরুণ প্রজন্মের আইডল হিসাবে অনেকেই তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টাইম লাইনে পোস্ট করে তার জনকল্যাণমূলক কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন,সত্যিকার একজন জনপ্রতিনিধির উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল, ধর্মভীরু এবং সাদা মনের মানুষ। তাঁর মাঝে নেই কোনো অহংকার কিংবা আত্মগৌরবের বহিঃপ্রকাশ। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয় ব্যাক্তি। হাতেগণা কয়েকজন নেতার মধ্যে তার কাছে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায় সাধারণ মানুষ। তিনিও শত ব্যস্ততার মধ্যে মানুষের কথা শোনেন এবং শান্তনা দেন।

চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন,জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা আমার দায়িত্ব।একজন জনগণের প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে কাজ করছি।

আমি নিজেকে জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি। জনগনের দেওয়া মহামূল্যবান ভোটের আমানত রক্ষায় জনগণের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষের সেবায় নিজেকে জনগনের মাঝে বিলিয়ে দিতে প্রস্তুুত রয়েছি ইনশাআল্লাহ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক