সিলেটে সাবিল হত্যাকান্ডের ঘটনায় শাহীন গ্রেফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে সাবিল হত্যাকান্ডের ঘটনায় শাহীন গ্রেফতার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৭:৩২:১০ পূর্বাহ্ন

সিলেটে সাবিল হত্যাকান্ডের ঘটনায় শাহীন গ্রেফতার

ছবি : নিজস্ব


সিলেট মহানগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের পাশে আবুল হাসান সাবিল (২৬) কে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় শাহীন( ১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ। তিনি বলেন, খবর পাওয়ার পর পর আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। পরে মানিকটিলার আশাপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজ থেকে আমরা আসামি শনাক্ত করে গ্রেফতার করেছি।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন।


এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক