ওসমানীনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ওসমানীনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিসবাহ উদ্দীন আহমদ

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ১০:০৬:৩৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : নিজস্ব


দেশের শীর্ষস্থানীয়জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ওসমানীনগরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক যায়যায়দিনের ওসমানীনগর প্রতিনিধি এমদাদুর রহমান খানের সভাপতিত্বে ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব মো. বশির মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ সভাপতি আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, ক্রিড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সংস্কৃতি সম্পাদক জিতু মিয়া, নির্বাহী সদস্য মো. কয়েছ মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মো. জামাল খান সামছু, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ওসমানীনগর শাখার যুগ্ম আহবায়ক ডা: মুকুন্দ লাল নাথ, সদস্যরা সুলেমান মিয়া, লিমন দাস, সালমান শাহ,,শাহজাহান গাজী, আতহার আলী,হাবিবুর রহমান,রুহুল আমীন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগত অতিথিরা বলেন, যায়যায়দিন পূর্বের ন্যায় আগামি দিনগুলোতে নিরপেক্ষ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশের উন্নয়নে অংশীদার হবে। পত্রিকাটি দেশের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক