সিলেট নগরীতে শুরু পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সিলেট নগরীতে শুরু পরিচ্ছন্নতা অভিযান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১০:২৫:২৪ পূর্বাহ্ন

সিলেট নগরীতে শুরু পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সংগৃহীত


বিপদসীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি। শহরের কোন রাস্তাঘাটে পানি দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সুরমা নদীর পানি বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ১০.৪৯ সে.মি. নেমে এসেছে এবং গত ২৪ ঘন্টায় ১৪ মি.মি বৃষ্টিপাত হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে যাচ্ছেন পানিবন্দি মানুষ।

এদিকে, বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনের নেতৃত্বে তালতলা বৈঠাখালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নিমূর্ল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বন্যায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বন্যা কবলিত এলাকা পরিচ্ছন্ন করতে মঙ্গলবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা আবর্জনা জমে ছিলো সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হবে। আশ্রয় কেন্দ্রগুলোতে থেকেও লোকজন নিজের বাসা বাড়িতে চলে যাচ্ছেন। তবে এখনো যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে থেকে তাদের রান্না করা খাবারসহ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সিসিক। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক