সিলেটে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সিলেটে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১০:২৯:২৩ পূর্বাহ্ন

সিলেটে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন সিলেট ৩য় আদালতের অতিরিক্ত দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন। 

দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিনের (২৭) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর গ্রামে। তিনি খুন হওয়া কিশোরীর বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন। 

আদালত সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের নাজমিন আক্তারদের (১৯) বাড়িতে ২০২১ সালে দিনমজুরের কাজ নেয় নাজিম উদ্দিন। একপর্যায়ে নাজমিনের উপর কুনজর পড়ে তার। প্রায়ই তাকে আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতো নাজিম। 

বিষয়টি কিশোরী তার মা-বাবাকে জানালে তারা নাজিমকে শাসান। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সে। পরে ওই বছরের ১৬ মার্চ দুপুরে নাজমিনকে ঘরে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে নাজিম। ঘটনার পর সে পালিয়ে গেলেও থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করে। গ্রেফতারের পর নাজিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বিচারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে বুধবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক