ছবি: সংগৃহীত
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট বিভাগের ১০ উপজেলার চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) দেবজিৎ সিংহ।
সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পনীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান এবং হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান বৃন্দ।
এ সময় সকল উপজেলা নির্বাহী অফিসারসহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এস এইচ টি/




