বিয়ানীবাজারে কিশোরীকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে কিশোরীকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৩:৪৯:৩৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে কিশোরীকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন সিলেট ৩য় আদালতের অতিরিক্ত দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন।

দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিনের (২৭) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর গ্রামে। তিনি খুন হওয়া কিশোরীর বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন।

রায়ে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের নাজমিন আক্তারদের (১৯) বাড়িতে ২০২১ সালে দিনমজুরের কাজ নেয় নাজিম উদ্দিন। একপর্যায়ে নাজমিনের উপর কুনজর পড়ে তার। প্রায়ই তাকে আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতো নাজিম। বিষয়টি ওই কিশোরী তার মা-বাবাকে জানালে তারা নাজিমকে শাসান। প্রেমের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় এতে ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি। 

স্থানীয়রা জানান, অন্য এলাকার বাসিন্দা হলেও নাজিম উদ্দিন নাজমিনের পাশের বাড়িতে বসবাস করতেন। এ সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি অন্য জায়গায় নাজমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে নাজিম।

ঘটনার সময় নাজিম ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিনকে পেছন থেকে জাপটে ধরে বটি দা দিয়ে গলায় কোপ দেন নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণী মারা যায়। ওই বছরের ১৬ মার্চ দুপুরে ঘটনার পর সে পালিয়ে গেলেও থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নাজিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। বুধবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক