খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৬:১৩:৪৫ পূর্বাহ্ন

খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র

ছবি: সংগৃহীত


পাহাড়ি ঢল ও চলমান বন্যার জন্য টানা সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটনকেন্দ্র। সিলেটের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে- গোয়াইনঘাটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও সংগ্রামপুঞ্জি ঝর্ণা, কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং জৈন্তাপুরের লালাখাল ও ডিবির হাওর।

বিভিন্ন শর্তসাপেক্ষে শুক্রবার (৭ জুন) বিকেল থেকে পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

জেলা প্রশাসন কর্তৃক দেওয়া শর্তগুলো হলো- সকল নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরিয়ে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে, পর্যটকরা কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না, ভরা বর্ষা মৌসুমে পর্যটকরা শিশুদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদের নিরুৎসাহিত করা হলো, পর্যটকরা নৌকায় উঠে হইহুল্লোড় করবেন না, নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, মাঝিরা পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন ও আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শর্তসাপেক্ষে বন্ধ করা পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে নৌকায় পর্যটকদের লাইফ জ্যাকেট থাকতে হবে। প্রসঙ্গত, গত ৩০ মে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন ও ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক