মোদির পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন নীতিশ কুমার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

মোদির পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন নীতিশ কুমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৬:৪৪:৪৮ পূর্বাহ্ন

মোদির পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন নীতিশ কুমার

ছবি: সংগৃহীত


‘এনডিএ’-এর জোট প্রধান হিসেবে আগামী রোববার (৯ জুন) তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এই জোটে যেসব দল রয়েছে তাদের সঙ্গে আজ বৈঠক করেছেন মোদি। আর এই বৈঠকেই মোদির পা ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে বয়সে বড় নীতিশকে নিজের পা ছুঁতে দেননি মোদি।

নীতিশের দল জনতা দল (ইউনাইটেড) ভারতের লোকসভা নির্বাচনে ১২টি আসনে জয় পেয়েছে। তার দলের সমর্থন পেয়েই মোদি আবারও ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। জোট শরিক হিসেবে মোদিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন নীতিশ কুমার। এছাড়া মোদিকে নিজের সমর্থন দিয়েছেন তেলেগু দেশাম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুও। এতে করে মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ পুরোপুরি সুগম হয়।

গত ৪ জুন ভারতের লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির জোট ‘এনডিএ’ পেয়েছে ২৯২টি আসন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট পেয়েছে ২৩৪টি আসন। ভারতীয় সংবিধান অনুযায়ী, যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচনের পর পর একটি গুঞ্জন তৈরি হয় নীতিশ কুমার মোদির জোট ছেড়ে দিয়ে কংগ্রেসের জোটে যোগ দিতে পারেন। তবে এমন সম্ভাবনা আজ উড়িয়ে দিয়েছেন নীতিশ নিজে।

তিনি ‘এনডিএ’ জোটের বৈঠকে বলেছেন, “এদিক-ওদিকে যারা যেতে চান, তাদের কোনও লাভ হয় না। তাই আপনাকে (মোদি) অভিনন্দন জানাচ্ছি। আর আপনার নেতৃত্বে সকলে কাজ করবেন। সকলে এগিয়ে যাবেন। সব দলের নেতারা খুশি। তাদেরও অভিনন্দন জানাচ্ছি আমি। আমরা সবাই ওনার সঙ্গেই থাকব। উনি যা করবেন, সেটা সবাই মিলে আমরা মেনে চলব।”

এছাড়া ‘ইনডিয়া’ জোটের সমালোচনাও করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ইনডিয়া জোট থেকে এবার যারা নির্বাচিত হয়েছেন তারা আগামী নির্বাচনে হেরে যাবেন। এবারের নির্বাচনের আগে কংগ্রেসের ‘ইনডিয়া’ জোটের সঙ্গেই ছিলেন নীতিশ কুমার। তবে গত ফেব্রুয়ারিতে হঠাৎ করে ইনডিয়া ছেড়ে মোদির এনডিএতে যোগ দেন নীতিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার