জকিগঞ্জে নগদ অর্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে নগদ অর্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৭:১৭:৪৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে নগদ অর্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ছবি : নিজস্ব


জকিগঞ্জ উপজেলা ফুলতলী ছাহেববাড়িতে সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের নগদ অর্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সিলেট -৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও কানাইঘাট উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

শুক্রবার ( ৭ জুন ) দুপুরে  জকিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন থেকে কয়েকজন করে সুবিধা বঞ্চিত ও বন্যার্তদের মাঝে এই অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়। নগদ অর্থ ও চাল, ডাল, তৈল,মসলা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল পেয়ে সন্তুস প্রকাশ করে উপকারভোগীরা৷

বিতরণকালে এমপি হুছামুদ্দীন চৌধুরী বলেন -এই বরাদ্দ সহ সব সময় আমি চেষ্টা করি সব ইউনিয়নের মানুষ যাহাতে পায়। যে কোন বরাদ্দের ক্ষেত্রে আমি সকল এলাকার মানুষের যাহাতে উপকার হয় এই দিকে বিশেষ খেয়াল রাখি। '

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক