কানাইঘাটে পরিত্যক্ত পানির ট্যাংক থেকে বিপন্ন প্রজাতির মেছো বাঘ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

কানাইঘাটে পরিত্যক্ত পানির ট্যাংক থেকে বিপন্ন প্রজাতির মেছো বাঘ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১০:৪৭:২১ পূর্বাহ্ন

কানাইঘাটে পরিত্যক্ত পানির ট্যাংক থেকে বিপন্ন প্রজাতির মেছো বাঘ উদ্ধার

ছবি : নিজস্ব


সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার এলাকা থেকে একটি বিপন্ন প্রজাতির মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার (৭ জুন) সকাল ১১টার দিকে স্থানীয়রা প্রাণীটি উদ্ধার করে থানা পুলিশ ও বন বিভাগে খবর দেয়া হয়। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে বিট কর্মকর্তা সহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে উদ্দার করে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে লোভারমুখ বাজারের পাশে একটি স’মিলের পরিত্যক্ত পানির ট্যাংকে মেছো বাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা মিজানুর রশিদ। পরে মিজানুর রশিদ সহ আরো কয়েকজন মিলে পানির ট্যাংক থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে থানা পুলিশ ও স্থানীয় বন বিভাগকে খবর দেন। মেছো বাঘ আটক হয়েছে এমন সংবাদে এলাকার উৎসুক জনতা লোভারমুখ বাজারে ভিড় জমায়।

স্থানীয়দের ধারণা, বানের পানিতে মেছো বাঘটি লোকালয়ে আসতে পারে এবং খাবারের সন্ধানে হয়তো পরিত্যক্ত পানির গর্তে পড়ে যায়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, স্থানীয়রা মেছো বাঘ আটক করেছে এমন খবর শুনে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার করি। পরে বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করি, তারা বাঘটিকে খামিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক