গোয়াইনঘাটে মাটির উপরে জ্বলছে আগুন, কৌতুহলী জনতার ভিড়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাটির উপরে জ্বলছে আগুন, কৌতুহলী জনতার ভিড়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১২:১৭:২৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে মাটির উপরে জ্বলছে আগুন, কৌতুহলী জনতার ভিড়

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের স্থানীয়ভাবে পরিচিত আনফরের ভাঙা লুনি নদীর উত্তর প্রান্তের পশ্চিম পাশে। মাটির নিচ থেকে গ্যাস উঠছে এবং মাটির উপরে আগুন জ্বলছে।

এতে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। আশপাশ এলাকার উৎসুক জনতা তা দেখতে শুক্রবার (৭ জুন ) বিকেলে থেকে সেখানে ভিড় করছেন। অনেকে বলছেন সেখানে পরীক্ষা নিরিক্ষা করলে গ্যাস পাওয়া যাবে। বেশ কয়েকজন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছেন।

স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়,গত তিন চারদিন থেকে এখানে পানির উপরে বুদবুদ করছিল।পানি কমে যাওয়ার পর কোন এক পথচারীর আজ যাতায়াতের সময় সিগারেট খেয়ে এখানে ফেলে দিলে আগুন ধরে যায়। সেই থেকে কৌতুহলী হয়ে উঠেন স্থানীয় জনতা। কেউ কেউ আবার মাটি কুড়ে গর্ত করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছেন।

বিট কর্মকর্তা এস আই এনামুল হক জানান, আমি সিলেটে ছিলাম, বিষয়টি লোকমুখে শুনেছি সরেজমিনে যাই নাই। আগামীকাল যাবো।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক