শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে-জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে-জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৮:৪৩:৩৮ পূর্বাহ্ন

শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে-জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

ছবি: সংগৃহীত


সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছেন। যার ফলে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ, নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়।


শুক্রবার সিলেট নগরীর কুমারপাড়ায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে ৫ দিনের বিজ্ঞপাখি (সহকারী শিক্ষকদের) মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সাখাওয়াত এরশেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যও কাজ করছে বর্তমান সরকার।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও বিজ্ঞপাখি কার্যক্রম সম্প্রসারিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থর সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইড পূর্ণিমা তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক।


বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশানআরা, শিপ্রা দেব। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার স্থানীয় কমিশনার শারমিন সুলতানা। উপস্থিত ছিলেন শাহানা বেগম, কোষাধ্যক্ষ চৌধুরী ফেরদৌস আরা কামালী, রোকসানা বেগম তুলি, শামীমা আক্তার নেভী, জ্যোৎন্সা বেগম প্রমুখ।


বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫০ জন বিজ্ঞপাখি (সহকারী শিক্ষকদের) দীক্ষা ও ব্যাচ পরিয়ে দেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অঞ্চল সিলেট আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।  

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক