খুলেছে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের দুয়ার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

খুলেছে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের দুয়ার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন

খুলেছে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের দুয়ার

ছবি: সংগৃহীত


পাহাড়ি ঢল ও বন্যার কারণে বন্ধ ঘোষণার এক সপ্তাহ পর খুলেছে সিলেটের সবক’টি পর্যটন কেন্দ্রের দুয়ার। শর্ত সাপেক্ষে শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। 

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিভিন্ন শর্তসাপেক্ষে পর্যটনকেন্দ্রগুলো খুলে দিয়েছে। শর্তগুলোর অন্যতম হচ্ছে পর্যটনকেন্দ্রে কোন পর্যটক নৌকায় চড়তে হলে তাকে অবশ্যই লাইফ জ্যাকেট পড়তে হবে। 

দেশ-বিদেশের পর্যটকদের কাছে সিলেটের জাফলং, মায়াবীঝর্ণা, রাতারগুল, বিছনাকান্দি, পাংথুমাই, সাদাপাথর ও লালাখাল অতি পরিচিত। নদীকে ঘিরেই এসব পর্যটনকেন্দ্র গড়ে ওঠেছে। প্রতিদিন এসব পর্যটনকেন্দ্রে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। কিন্তু আকস্মিক বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ৩০ মে প্রশাসন সিলেটের সবকটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ও দর্শনার্থী সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করে। 

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় এবং নদীর পানি কমায় শুক্রবার থেকে সিলেটের সবকটি পর্যটনকেন্দ্র খুলে দিয়ে সরকারি আদেশ জারি করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে পর্যটনকেন্দ্রে বেড়ানো সংক্রান্ত যে শর্তগুলো প্রশাসন জুড়ে দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- পর্যটকদের লাইফ জ্যাকেট পরিয়ে নৌকায় তুলতে হবে, পর্যটকরা পানিতে নামতে কিংবা সঁাতার কাটতে পারবেন না। পর্যটকরা নৌকায় উঠে হৈ-হুল্লোড় করতে পারবেন না। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক