ছবি: সংগৃহীত
আর মাত্র ক’দিন পরই পবিত্র ঈদ উল আযহা। ঈদে কোরবানি দিতে অনেকেই সন্ধান করছেন গবাদি পশুর। তবে সিলেটে এবার কোরবানির গরু ও ছাগলের কোনো অভাব নেই। চাহিদার চেয়েও বেশি গবাদি পশু রয়েছে সিলেট অঞ্চলের তিন জেলা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে। ফলে পশু নিয়ে কোনো সংকটে পড়তে হবে না কাউকে। তবে এ অঞ্চলের শুধু মৌলভীবাজারে কোরবানিযোগ্য পশুর ঘাটতি রয়েছে।
সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে- সিলেটে এবার কোরবানির ঈদে ৩ লাখ ৯৪ হাজার ২৫১ পশুর চাহিদা রয়েছে। তবে বিভাগজুড়ে জবাইয়ের জন্য প্রস্তুত রয়েছে সাড়ে ৪ লাখ গবাদি পশু।
বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানানো হয়েছে- সিলেট বিভাগে স্থানীয়ভাবে প্রস্তুত আছে ৪ লাখ ৩০ হাজার ৩৯৭টি গবাদি পশু -যা চাহিদার চেয়ে ৩৬ হাজার ১৪৬ বেশি।
মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হয় ১০ জিলহজ। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চঁাদ দেখা যাওয়ার কথা। সেক্ষেত্রে দেশে ১৭ জুন ঈদ উল আযহা উদযাপিত হতে পারে।
সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় জানায়, কোরবানির ঈদে এ বছর সিলেট বিভাগে প্রায় ৩ লাখ ৯৪ হাজার ২৫১টি পশু চাহিদা রয়েছে। তবে কোরবানিযোগ্য ৪ লাখ ৩০ হাজার ৩৯৭টি পশু রয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ১৮০টি ষঁাড়, ৪৯ হাজার ১০৩টি বলদ, ৩৩ হাজার ৩৭৫টি গাভি, ৪ হাজার ৫৩৩টি মহিষ, ১ লাখ ৩৪ হাজার ১৪৩টি ছাগল, ৭০ হাজার ৯৫৩টি ভেড়া ও ১১০টি অন্য পশু রয়েছে।
এ বছর সিলেট জেলায় ১ লাখ ৫০ হাজার ৭০৯টি পশুর চাহিদা আছে। জেলায় প্রস্তুত আছে ১ লাখ ৮০ হাজার ৯২১টি পশু। এর মধ্যে ৬১ হাজার ৫৪০টি ষঁাড়, ৩২ হাজার ৪টি বলদ, ৬ হাজার ১৫১টি গাভি, ২ হাজার ৩৯২টি মহিষ, ৫৬ হাজার ৯২টি ছাগল, ২২ হাজার ৭৩৭টি ভেড়া ও অন্য ৫টি পশু রয়েছে। এবার কোরবানির চাহিদা পূরণ করে জেলায় ৩০ হাজার ২১২টি পশু উদ্বৃত্ত থাকবে।
সুনামগঞ্জে প্রস্তুত আছে ৬২ হাজার ৬৮৮টি পশু। এর মধ্যে ২৩ হাজার ৪৫৩টি ষঁাড়, ৭ হাজার ৫৮৪টি বলদ, ৭ হাজার ১২৫টি গাভি, ৪৯২টি মহিষ, ১৩ হাজার ১৫৭টি ছাগল, ১০ হাজার ৮২৬টি ভেড়া ও ৫১টি অন্য পশু রয়েছে। জেলাটি এবার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে ৮ হাজার ৩২৬টি পশু।
হবিগঞ্জে জেলায় প্রস্তুত আছে ১ লাখ ২ হাজার ৯৭৬টি পশু। এর মধ্যে ২৯ হাজার ৮৯৪টি ষঁাড়, ৫ হাজার ২৬৪টি বলদ, ১৩ হাজার ৪২টি গাভি, ৬৫১টি মহিষ, ৩২ হাজার ৬০৮টি ছাগল, ২১ হাজার ৫১৫টি ভেড়া ও ২টি অন্য পশু রয়েছে। জেলাটিতে কোরবানির চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে ১২ হাজার ৩৩৮টি পশু।
তবে মৌলভীবাজারে কোরবানির জন্য গবাদি পশুর সংকট রয়েছে। এ জেলায় প্রস্তুত আছে ৮৩ হাজার ৮১২টি পশু। এরমধ্যে ২৩ হাজার ২৯৩টি ষঁাড়, ৪ হাজার ২৫১টি বলদ, ৭ হাজার ৫৭টি গাভি, ৯৯৮টি মহিষ, ৩২ হাজার ২৮৬টি ছাগল, ১৫ হাজার ৮৭৫টি ভেড়া ও ৫২টি অন্য কোরবানিযোগ্য পশু রয়েছে। বিভাগের একমাত্র এই জেলাটিতে ১৪ হাজার ৭৩০টি কোরবানিযোগ্য পশুর ঘাটতি রয়েছে।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. মারুফ হাসান বলেন, এবার সিলেট বিভাগে কোরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি নেই। বরং উদ্বৃত্ত আছে ৩৬ হাজার ১৪৬টি পশু। বিগত কয়েক বছরের মতো এবার সিলেট বিভাগে পশুর উৎপাদন বেড়েছে।
গত বছর ঈদ উল আযহায় সিলেট বিভাগে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ২ লাখ ৩৪ হাজার ৮১৯টি। চাহিদা ছিল ৩ লাখ ৯৩ হাজার ২৯৩টি পশুর। ঘাটতি ছিল প্রায় ১ লাখ ৫৮ হাজার ৪৭৪টির।
এস এইচ টি/




